tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকঅভিবাসনপ্রত্যাশীদের আশ্রয়–সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করল যুক্তরাষ্ট্র

অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয়–সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনার পর যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদন নিষ্পত্তি সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। এক শীর্ষ অভিবাসন কর্মকর্তা জানিয়েছেন, নতুন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে যতক্ষণ না যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের সর্বোচ্চ পর্যায়ে যাচাই–বাছাই করা সম্ভব হয়।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস)–এর পরিচালক জোসেফ এডলো এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, প্রত্যেক বিদেশি নাগরিকের পূর্ণাঙ্গ নিরাপত্তা যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত আশ্রয়–সংক্রান্ত সিদ্ধান্তগুলো স্থগিত থাকবে।

ঘোষণাটি এসেছে এমন এক সময়ে, যখন ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আরও কঠোর করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত দুই সেনার একজন, ২০ বছর বয়সী স্পেশালিস্ট সারাহ বেকস্ট্রম, পরে মারা গেছেন বলে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন। অন্য আহত সদস্য হলেন ২৪ বছর বয়সী স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফ।

এদিকে ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জিনিন পিরোর কার্যালয় জানিয়েছে, অভিযুক্ত ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে প্রথম–ডিগ্রি হত্যাসহ অস্ত্র ব্যবহার করে হত্যাচেষ্টার দুটি অভিযোগ আনা হয়েছে।

বেকস্ট্রম ও উলফ দুজনেই ওয়েস্ট ভার্জিনিয়ার ন্যাশনাল গার্ড সদস্য ছিলেন এবং ট্রাম্পের ‘অপরাধ দমন’ মিশনের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসিতে দায়িত্ব পালন করছিলেন।