tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ এখনো ডিজিটাল খাতে পিছিয়ে আছে: শেখ মইনউদ্দিন

বাংলাদেশ এখনো ডিজিটাল খাতে পিছিয়ে আছে: শেখ মইনউদ্দিন

অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ এখনো ডিজিটাল খাতে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

তিনি বলেন, “আমাদের পিছিয়ে থাকলে চলবে না; সামনে এগিয়ে যেতে হবে। আমাদের অবশ্যই ডিজিটাল যুগে প্রবেশ করতে হবে। এ লক্ষ্যে মন্ত্রণালয় নিয়মিত কাজ করছে।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এমআরটি ও র‍্যাপিড পাস অনলাইনে রিচার্জ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ মইনউদ্দিন আরও বলেন, “মেট্রোরেলে চলাচলকারীদের আর স্টেশনে এসে লাইন ধরে দাঁড়াতে হবে না। বাসায় বসেই অনলাইনে রিচার্জ করা যাবে। পরবর্তী ধাপে আমরা এই সেবাটি সরাসরি স্মার্টফোন থেকেই সম্পন্ন করার ব্যবস্থা করতে চাই।”

তিনি জানান, কেবল মেট্রোরেলেই নয়, অন্য পরিবহন ব্যবস্থাতেও এই সুবিধা বিস্তৃত করা হচ্ছে। “আমরা থেমে নেই। এমআরটি থেকে নেমে বাসে উঠতে হলেও একই কার্ড ব্যবহার করা যাবে। হাতিরঝিল চক্রাকার বাস, বিআরটিসি এবং ওয়াটার বাস—এসব ক্ষেত্রেও এ সেবা বাস্তবায়ন শুরু হয়েছে।”