tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলস্বাস্থ্যডেঙ্গুতে একদিনে ঝরলো ৮ প্রাণ, হাসপাতালে ভর্তি ৭৭৮

ডেঙ্গুতে একদিনে ঝরলো ৮ প্রাণ, হাসপাতালে ভর্তি ৭৭৮

ডেঙ্গুর প্রকোপ কমছে না দেশে। প্রতিদিনই এডিস মশাবাহিত ডেঙ্গুতে নতুন রোগী শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছেন মোট ৯০ হাজার ২৬৪ জন। রবিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ময়মনসিংহ বিভাগে সিটি করপোরেশন এলাকার বাইরে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।

এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, চট্টগ্রামে ১৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৯ জন, ঢাকা দক্ষিণে ৮১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১২ জন, ময়মনসিংহে ৪৪ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ১৯ জন এবং সিলেট বিভাগে ৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১,১১১ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর মোট ৮৭ হাজার ৪৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জনের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়।