tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকঢাকায় পৌঁছে ভূমিকম্পে হতাহতের খবর নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছে ভূমিকম্পে হতাহতের খবর নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছে ভূমিকম্পে হতাহতদের বিষয়ে খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশে হওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুকএয়ারের বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে লাল গালিচা বিছিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী তোবগে ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের বিষয়ে বিস্তারিত জানতে চান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে অস্থায়ী সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে ১৯ দফা তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগের সম্মানে নৈশভোজের আয়োজন করা হবে।