ভারতের রাজধানী দিল্লির বায়ুর মান বর্তমানে বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান আজ অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)–এর সূচক থেকে এ তথ্য জানা যায়।
তালিকার শীর্ষে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর ৪৪১, যা বায়ুর মানকে অত্যন্ত বিপজ্জনক নির্দেশ করে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি; শহরটির দূষণ স্কোর ২৩৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
অন্যদিকে, ঢাকার অবস্থান ষষ্ঠ। শহরটির দূষণ স্কোর ১৮৮, অর্থাৎ ঢাকার বায়ুর মান বর্তমানে অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে।
বায়ুর মান মূল্যায়নে স্কোর–
- ০–৫০: ভালো
- ৫১–১০০: মাঝারি বা সহনীয়
- ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
- ৩০১-এর বেশি: বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ



