tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রাষ্ট্রীয় সফরে আজ শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন। ভুটানের প্রধানমন্ত্রীর বহনকারী ড্রুকএয়ারের বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করে।

বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এসময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরবর্তী সময়ে তাকে একটি অস্থায়ী মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ দফা তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দপ্তরে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হবে।