tanaka
প্রচ্ছদজাতীয়ঢাকার আজকের আবহাওয়া

ঢাকার আজকের আবহাওয়া

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের আবহাওয়া সাধারণত স্থির থাকতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে যে, সারাদেশেই আবহাওয়া শুষ্ক থাকবে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল শনিবার (২২ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে।