tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকযুদ্ধবিরতির মধ্যেই গাজায় বড় হামলা ইসরায়েলের, নিহত অন্তত ২৮ জন

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় বড় হামলা ইসরায়েলের, নিহত অন্তত ২৮ জন

চলমান যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে এখন পর্যন্ত অন্তত ২৮ জন নিহত এবং কমপক্ষে ৭৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, বুধবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় তিনটি লক্ষ্যবস্তুতে এবং গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া ও জয়তুন এলাকায় দুটি ভবনে বোমা নিক্ষেপ করে আইডিএফ। এসব হামলাই হতাহতের কারণ বলে তিনি উল্লেখ করেন।

হানি মাহমুদ আলজাজিরাকে জানান, “একটি ভবনে আইডিএফের বোমা হামলায় এক পরিবারের বাবা, মা ও তিন সন্তানসহ পুরো পরিবারটি নিহত হয়েছে। গাজার ফিলিস্তিনিরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ যুদ্ধবিরতি চললেও বাস্তবে গাজায় এখনও যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং প্রতিদিনই ইসরায়েলি সহিংসতায় মানুষ মারা যাচ্ছেন।”

এদিকে হামলার পর আইডিএফ দাবি করে, বুধবার গাজায় যে পাঁচটি স্থানে আঘাত হানা হয়েছে, সেগুলো ছিল হামাসের লক্ষ্যবস্তু। তাদের ভাষ্য, এসব হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেনি; বরং শর্তের সীমার মধ্যেই অভিযান পরিচালিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “গাজার খান ইউনিস ও গাজা সিটিতে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট মোট পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা যে কোনো কিছুকে ধ্বংসে প্রতিরক্ষা বাহিনী বদ্ধপরিকর, এবং ভবিষ্যতে এমন হামলা অব্যাহত থাকবে।”