tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাশততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিক

শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিক

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইতিহাস রচনা করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার কীর্তি গড়ার পাশাপাশি এই ম্যাচে দারুণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন ৩৭ বছর বয়সী এই তারকা। বিশ্বের মাত্র ১২ জন ব্যাটসম্যানের অর্জিত ‘শততম টেস্টে সেঞ্চুরি’-র তালিকায় নাম লিখিয়েছেন তিনি।

বিশেষ এই দিনে মিরপুরে ছিল অন্যরকম উত্তেজনা। প্রথম দিন ৯৯ রানে অপরাজিত থাকায় রাতজুড়েই ছিল ক্রিকেটপ্রেমীদের আগ্রহ। দ্বিতীয় দিনের শুরুতে লিটন দাসকে সঙ্গে নিয়ে মাঠে নামেন মুশফিক। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে ছুঁয়ে ফেলেন কাঙ্ক্ষিত তিন অঙ্ক— তৈরি হয় নতুন ইতিহাস।

সেঞ্চুরির পর স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ। দর্শকদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নেন মুশফিকও।

এছাড়া শততম টেস্ট উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মুশফিককে দেওয়া হয় স্মারক টেস্ট ক্যাপ ও ক্রেস্ট। তার প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমন, দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সাবেক-বর্তমান অধিনায়কেরা তাকে অভিনন্দিত করেন। বিশেষ টেস্ট জার্সি তুলে দেন হাবিবুল বাশার এবং বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪) শুরুর ভালোর পর আউট হন। অধিনায়ক শান্তও বড় রান করতে ব্যর্থ হন। লাঞ্চে তিন উইকেট হারিয়ে সাজঘরে গেলেও লাঞ্চের পর মুমিনুল হক জীবন পেয়ে মুশফিককে সঙ্গ দেন। পরে লিটন দাসের সঙ্গে জুটি গড়ে প্রথম দিনের শেষে ৪ উইকেটে ২৯২ রানে দিন শেষ করে বাংলাদেশ। মুশফিক তখন অপরাজিত ৯৯ এবং লিটন ৪৭ রানে।

শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি ছুঁয়ে মুশফিক তার শততম টেস্টকে রূপ দেন স্মরণীয় এক মাইলফলকে।