tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতি‘শেখ হাসিনার রায়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য বিচার নিশ্চিত হবে’

‘শেখ হাসিনার রায়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য বিচার নিশ্চিত হবে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায়ে আন্তর্জাতিক মানদণ্ডসম্মত ন্যায্য বিচার নিশ্চিত হবে। সোমবার সকাল ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে। আমি আশা করি, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!”

জুলাই মাসের গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায় আজ সোমবার বেলা ১১টায় ঘোষণার কথা রয়েছে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। এগুলো হলো—

  • উসকানিমূলক বক্তব্য প্রদান,
  • প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমন ও নির্মূলের নির্দেশ,
  • রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা,
  • রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা,
  • আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।

এই মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।