tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বাংলামোটরে এনসিপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ, দুই যুবক আটক

বাংলামোটরে এনসিপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ, দুই যুবক আটক

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় দুই যুবককে আটক করেছে দলটির নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণের পরপরই এনসিপি নেতাকর্মীরা ধাওয়া দিয়ে দুই যুবককে আটক করেন। এ সময় এক যুবককে মারধরও করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক যুবক জানান, তার নাম ইউসুফ, বাড়ি শরীয়তপুরে, বর্তমানে গুলিস্তানে থাকেন এবং গত পাঁচ-ছয় মাস ধরে দর্জির কাজে যুক্ত আছেন।

তিনি আরও বলেন, ‘সজিব আর রাকিন আমারে এনসিপির অফিসে ককটেল মারতে কইছে। বাইকে সজিব আমারে নিয়ে আসছে। ককটেল মারার পর সে একদিকে দৌড় দিছে, আমি আরেকদিকে দৌড় দিছি।’

ঘটনার পর আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।