tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকায় আজকের কর্মসূচি

ঢাকায় আজকের কর্মসূচি

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দিনজুড়ে নির্ধারিত কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির তালিকা নিচে দেওয়া হলো—

রাজনৈতিক কর্মসূচি

  • দুপুর ১২টা: গুলশান চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
  • দুপুর ২টা ৩০ মিনিট: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হবে।
  • বিকেল ৩টা: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকারি কর্মসূচি

  • সন্ধ্যা ৬টা: রাজধানীর লে মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন বিষয়ে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।