বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর প্রকাশ করলেও, অন্য বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে যে এ দাবি সম্পূর্ণ গুজব।
ধর্মেন্দ্রর মৃত্যুর খবরটি প্রথমে ছড়িয়ে পড়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেই। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে ধর্মেন্দ্রর টিমের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। তবে এর আগে সোমবার সন্ধ্যায় অভিনেতার ছেলে সানি দেওলের টিম, আর পরদিন মঙ্গলবার মেয়ে এশা দেওল এ খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেন। তারা জানান, বর্ষীয়ান এ অভিনেতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে ভারতসহ বিভিন্ন দেশের কয়েকটি গণমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এর আগে তিনি শ্বাসকষ্টজনিত জটিলতায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন।
টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানায়, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে— বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে ও বলিউড অভিনেত্রী এশা দেওল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এশা লেখেন,
ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স (সাবেক টুইটার)-এ শোক প্রকাশ করে লেখেন,
ত



