tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকায় রাতভর তিন বাস ও এক প্রাইভেটকারে আগুন

ঢাকায় রাতভর তিন বাস ও এক প্রাইভেটকারে আগুন

রাজধানী ঢাকায় রাতভর দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে তিনটি বাস ও একটি প্রাইভেটকার। ঘটনাগুলো ঘটেছে সোমবার (১০ নভেম্বর) দিনগত রাতে যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ১২টা ৫৪ মিনিটে যাত্রাবাড়ীর রায়েরবাগে পার্কিং অবস্থায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এরপর রাত ২টা ৭ মিনিটে যাত্রাবাড়ীর কাজলা টোল প্লাজার কাছে রাইদা পরিবহনের আরেকটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত ৪টার দিকে উত্তরার সোনারগাঁও জনপদ রোডে পার্কিং অবস্থায় রাইদা পরিবহনের আরও একটি বাসে আগুন লাগার খবর আসে। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নেভায়।

এছাড়া রাত ২টা ৩৫ মিনিটে বসুন্ধরা মেন গেট এলাকার ১০০ ফিট সড়কে একটি প্রাইভেটকারে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।