tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়রাজধানী ও আশপাশে আওয়ামী লীগের আরও ৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানী ও আশপাশে আওয়ামী লীগের আরও ৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানী ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—
১. সাভার উপজেলার ছাত্রলীগের সক্রিয় নেতা সোহানুর রহমান সোহান (২১),
২. ভাটারা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ ওরফে পারভেজ ওরফে জহিরুল ইসলাম (৩৮),
৩. কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহুল আমিন (২৮), এবং
৪. কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আতিকুর রহমান (৫০)।

ডিবি সূত্র জানায়, বুধবার (৫ নভেম্বর) দিনব্যাপী পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

  • রাত ৮টা ৫ মিনিটের দিকে ডিবি-উত্তরা বিভাগ সাভারের আলমনগর এলাকা থেকে সোহানুর রহমানকে গ্রেফতার করে।
  • একই দিন রাত ৭টা ৪৫ মিনিটে ডিবি-গুলশান বিভাগ ভাটারার সোলমাইদ ছাপড়া মসজিদ এলাকা থেকে আবু সাঈদকে আটক করে।