tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর আশ্বাস জামায়াত আমিরের

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর আশ্বাস জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানস’-এর উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ আশ্বাস দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের বিরুদ্ধে বলা হয়, জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু প্রশ্ন হলো—এত তালা কেনার টাকাই বা আমরা পাব কোথায়?”

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশের মানুষ জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায়। পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় আসুক, তাকে এসব রায়ের ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে।

জামায়াত আমির জানান, তার দল ক্ষমতায় এলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে।

কর্মজীবী নারীদের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, লালন-পালন করছেন, একই সঙ্গে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। নারী ও পুরুষ উভয়ের জন্য সমান ৮ ঘণ্টার কর্মসময় নারীদের প্রতি অবিচার।”

তিনি আরও বলেন, “আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। ঠিক কত ঘণ্টা কমানো হবে তা নির্ধারিত না হলেও ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”