tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকআশা, বিশ্বাস আর সুপারিশের পরেও ট্রাম্প পেলেন না নোবেল পুরস্কার

আশা, বিশ্বাস আর সুপারিশের পরেও ট্রাম্প পেলেন না নোবেল পুরস্কার

নোবেল পুরস্কারগুলোর মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার সবসময়ই ছিলো আলোচিত বিষয়। এবছর সেই পুরস্কার নিয়ে ছিলো বিশেষ আগ্রহ, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা। বহুবার তিনি দাবিও করেছেন যে, শান্তিতে নোবেলের আসল যোগ্য ব্যক্তি তিনিই। বিভিন্ন দেশ ও নেতারা তার পক্ষে সুপারিশ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের ঝুলিতে নোবেল আসেনি।

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাশাদো। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবদানের জন্য নোবেল কমিটি তাকে এই সম্মান দিয়েছে। ১৯৬৭ সালের ৭ অক্টোবর কারাকাসে জন্ম নেওয়া মাশাদো ৫৮ বছর বয়সে এ পুরস্কার জিতলেন।

নোবেল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের ছড়াছড়ি, অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে, আসলে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য ব্যক্তি ছিলেন ট্রাম্পই।

ট্রাম্প দাবি করেছেন, তার ক্ষমতায় আসার পর অন্তত ৭টি যুদ্ধ বন্ধ হয়েছে। তিনি বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তুলনায় নিজেকে অধিক যোগ্য মনে করেন, যিনি কোনও যুদ্ধ বন্ধ না করেই নোবেল পেয়েছিলেন।

তবে নরওয়ের রাজনীতিবিদরা মনে করেন, নোবেল কমিটির সিদ্ধান্ত সর্বদা স্বতন্ত্র এবং বহু আলোচনা ও বিশ্লেষণের ভিত্তিতে নেওয়া হয়। এবছর ট্রাম্পের দাবি যথেষ্ট প্রভাব ফেলতে পারেনি, তাই আগামী বছরের জন্যই তার আশা রাখা উচিত।

নোবেল না পাওয়ার ব্যাপারে ট্রাম্প নিজেও মন্তব্য করেছেন; অ্যাসোসিয়েটেড প্রেসের একটি ভিডিওতে তিনি জানিয়েছেন, নোবেল কমিটির যে সিদ্ধান্ত আসবে, তাতে তিনি সন্তুষ্ট থাকবেন।