tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা: শামসুজ্জামান দুদু

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা: শামসুজ্জামান দুদু

আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার শিরোনাম ছিল: “ধর্ম, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে ক্ষমতা বড় না হোক।”

দুদু বলেন, “নির্বাচন তিন মাস আগেই হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। সরকার বলেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—আমরা চাই সেটা সময়মতো ও সুষ্ঠুভাবে হোক। অন্যথায়, দেশের ভেতরে ও বাইরে যে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চলছে, তা ভয়াবহ রূপ নিতে পারে।”

তিনি দাবি করেন, পার্শ্ববর্তী দেশের এক ‘ভয়ঙ্কর শক্তিশালী গোষ্ঠী’ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যেখানে “স্বৈরাচারী” শেখ হাসিনা তাদের আশ্রয় নিচ্ছেন।

ভারতের সমালোচনা করে দুদু বলেন, “ভারত কখনোই বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে ছিল না। বরং তারা নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করে আসছে। তারা আজ মিথ্যা প্রচার করছে যে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে—যা একেবারেই ভিত্তিহীন। অনেক হিন্দু নাগরিক নিজেরাই এই অভিযোগ অস্বীকার করেছেন।”

দুদু আরও বলেন, শুধু বিবৃতি নয়, এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পেশাজীবীসহ সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

“বিএনপি, জামায়াতসহ যার যার মতাদর্শ থাকুক না কেন, একটি বিষয়ে ঐক্য থাকা জরুরি—তা হলো, জনগণের ভোটাধিকার ও একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা,” বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। “ভোটের নামে প্রহসন হয়েছে। তাই এবার একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের জন্য জরুরি।”

বর্তমান সরকার প্রসঙ্গে দুদু বলেন, “সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক ভিত্তি নেই। তারা কিছু সুবিধাভোগী দলের ওপর নির্ভরশীল হয়ে টিকে আছে। আমাদের দায়িত্ব হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখা।”

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি মো. মাইনুল ইসলাম তালুকদার (বাদল)।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান (মনির) দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মো. সুলাইমান প্রমুখ।