tanaka
প্রচ্ছদরাজধানীশুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও জাদুঘর বন্ধ থাকবে

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও জাদুঘর বন্ধ থাকবে

নানা প্রয়োজনে আমরা অনেকেই শুক্রবার দোকানপাটে যাই। কিন্তু যানজট পেরিয়ে গিয়ে যদি দেখা যায় দোকানপাট বা জাদুঘর বন্ধ, তাহলে তা দুঃখজনক অভিজ্ঞতা হতে পারে। তাই আগেভাগে জেনে নেওয়া ভালো—শুক্রবার রাজধানীর কোন কোন মার্কেট ও স্থাপনা বন্ধ থাকে।

শুক্রবার বন্ধ থাকবে যেসব মার্কেট:

  • আজিমপুর সুপার মার্কেট
  • গুলিস্তান হকার্স মার্কেট
  • ফরাশগঞ্জ টিম্বার মার্কেট
  • শ্যামবাজার পাইকারি দোকান
  • সামাদ সুপার মার্কেট
  • রহমানিয়া সুপার মার্কেট
  • ইদ্রিস সুপার মার্কেট
  • দয়াগঞ্জ বাজার
  • ধূপখোলা মাঠ বাজার
  • চক বাজার
  • বাবু বাজার
  • নয়া বাজার
  • কাপ্তান বাজার
  • রাজধানী সুপার মার্কেট
  • দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট
  • ইসলামপুর কাপড়ের দোকানগুলো
  • ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট
  • শারিফ ম্যানসন
  • ফুলবাড়িয়া মার্কেট
  • সান্দ্রা সুপার মার্কেট

শুক্রবার বন্ধ থাকবে যেসব জাদুঘর:

  • সামরিক জাদুঘর (বিজয় সরণি)
    • খোলা থাকে: প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে বিকেল ৪টা
    • বন্ধ: বৃহস্পতিবার ও শুক্রবার
  • জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও)
    • খোলা: শনিবার থেকে বুধবার সকাল ৯টা – বিকেল ৫টা
    • বন্ধ: বৃহস্পতিবার ও শুক্রবার
    • প্রবেশমূল্য: ৫ টাকা
    • শনিবার ও রবিবার সন্ধ্যায় ১০ টাকার টিকিটে টেলিস্কোপে আকাশ দেখার সুযোগ রয়েছে।
  • শিশু একাডেমি জাদুঘর
    • বন্ধ: শুক্রবার ও শনিবার