রাজধানী ঢাকায় সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের কর্মসূচি প্রায় প্রতিদিনই থাকে। আজ শুক্রবার, ১০ অক্টোবর, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।
বিএনপির কর্মসূচি
- সকাল ১০টা: ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে একটি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
- বিকেল ৩:৩০ মিনিট: আগারগাঁওয়ের ডাক ভবনে দুই দিনের ডাক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
- বিকেল ৪টা: আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহার) কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।



