tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়তুরস্কের সহায়তায় শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে

তুরস্কের সহায়তায় শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে

ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার কথা জানিয়েছিলেন বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম। বর্তমানে তিনি ইসরায়েলের একটি কারাগারে আটক রয়েছেন। তাকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, আজই একটি বিশেষ বিমানে করে শহিদুল আলমকে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে এখনো বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আঙ্কারায় এ তথ্য জানান। পরদিন শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি তুলে ধরা হয়।