tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আজ বিশ্ব ডিম দিবস

আজ বিশ্ব ডিম দিবস

আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। আন্তর্জাতিক এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার এই দিবস উদযাপিত হয়।

“শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম”—এই স্লোগানকে সামনে রেখে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি উদযাপন করছে। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ওয়াপসা-বাংলাদেশ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এবারের অনুষ্ঠান।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) বলছে, একজন মানুষের বছরে অন্তত ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন পুষ্টি চাহিদা পূরণে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের মানুষ গড়ে ১৩৭টি ডিম সহজে পায়।

ভবিষ্যৎ পরিকল্পনায়, ২০৩১ সালের মধ্যে মাথাপিছু ডিম ভোগ ১৬৫টি এবং ২০৪১ সালের মধ্যে ২০৮টি-তে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের আইইসি ভিয়েনা কনফারেন্স থেকে বিশ্ব ডিম দিবসের সূচনা হয়। এর মাধ্যমে ডিমের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বিশ্বব্যাপী চলছে নানা ইতিবাচক প্রচারাভিযান।