আগামী ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এই বিশেষ উপলক্ষে দুই দিনের বিস্তৃত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এই তথ্য জানান।
যুবদল জানায়, ২৭ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর বেলা ১২টায় নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হবে। একই দিন বিকেলে সারাদেশের জেলা ও মহানগরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
পরবর্তী দিন ২৮ অক্টোবর সারাদেশের সব উপজেলা ও থানায় র্যালি, সমাবেশ, বৃক্ষরোপণসহ নানা সাংগঠনিক ও সামাজিক কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।



