tanaka
প্রচ্ছদজাতীয়‘উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছেন’ বক্তব্য প্রসঙ্গে রিজওয়ানা

‘উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছেন’ বক্তব্য প্রসঙ্গে রিজওয়ানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ‘উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছেন’—এমন মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (তারিখ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাহিদ ইসলাম কী বলেছেন, কেন বলেছেন, কোন উপদেষ্টার কথা বলেছেন—তা তিনি পরিষ্কার করেননি। ফলে এ নিয়ে মন্তব্য করাও কঠিন।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের মন্তব্য তিনি অভিমানে বলেছেন, না কি কোনো বাস্তব ক্ষোভ থেকে বলেছেন, সেটাও স্পষ্ট নয়। সুতরাং ওনাকেই বিষয়টি স্পষ্ট করতে হবে। তিনি যদি কোনো বিষয়ে খোলাসা করে বলেন, তখন সরকারের বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে। তার আগে নয়।’

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘যতটুকু খোলা চোখে দেখা যায়, এনসিপি সহ সব রাজনৈতিক দলের সঙ্গেই সরকারের ভালো একটি ওয়ার্কিং রিলেশন রয়েছে।’

উল্লেখ্য, সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, ‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করেছেন এবং তারা এখন সেফ এক্সিটের চিন্তায় আছেন।’ তাঁর এ মন্তব্য বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।