tanaka
প্রচ্ছদরাজধানীহালট্রিপ কেলেঙ্কারির মূল হোতা তাজবীর গ্রেপ্তার

হালট্রিপ কেলেঙ্কারির মূল হোতা তাজবীর গ্রেপ্তার

দীর্ঘদিন দেশের বাইরে পালিয়ে থাকার পর দেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন হালট্রিপ কেলেঙ্কারির মূল হোতা মোহাম্মদ তাজবীর হাসান। তিনি হালট্রিপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাসলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাজবীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয় এবং ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালে হালট্রিপ হঠাৎ বন্ধ হয়ে গেলে গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে উধাও হয় প্রতিষ্ঠানটি। এতে বিপুল সংখ্যক যাত্রী ও ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই তাজবীর দেশত্যাগ করেন।