tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ইসিতে নির্বাচনি প্রস্তুতি শেষ পর্যায়ে, অপেক্ষায় তফসিল

ইসিতে নির্বাচনি প্রস্তুতি শেষ পর্যায়ে, অপেক্ষায় তফসিল

১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতির কাজ প্রায় শেষ করে এনেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বচ্ছ ব্যালট বাক্সসহ স্থানীয়ভাবে সংগ্রহ করা আটটি নির্বাচনি সরঞ্জামের মধ্যে ৮০ শতাংশ এরইমধ্যে এসে গেছে। ভোটকেন্দ্র স্থাপন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণসহ অধিকাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধুই তফসিল ঘোষণার অপেক্ষা।

ভোট উপকরণ বিতরণ
সূত্র জানায়, ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে মাঠপর্যায়ে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, কালি ইত্যাদি সরঞ্জাম বিতরণ সম্পন্ন করবে ইসি। স্থানীয় বাজার থেকেই সংগ্রহ করা হচ্ছে গালা, ব্যালট বাক্সের লক ইত্যাদি।

প্রধান প্রস্তুতির অগ্রগতি
জাতীয় নির্বাচনের মূল প্রস্তুতির মধ্যে রয়েছে:

  • ছবিসহ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি
  • সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ
  • ভোটকেন্দ্র স্থাপন
  • প্রয়োজনীয় কেনাকাটা ও উপকরণ সরবরাহ
  • কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ
  • নতুন রাজনৈতিক ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন

ইসির একাধিক প্রস্তুতি তফসিল ঘোষণার আগেই শেষ করতে হয়, কিছু কাজ আবার তফসিলের পরেই সম্পন্ন হয়। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করতে চায় ইসি।

ভোটকেন্দ্র ও ভোটকক্ষ
বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে ৪২,৬১৮টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পুরুষ ভোটারের জন্য প্রতি ৬০০ জনে একটি কক্ষ এবং নারী ভোটারের জন্য প্রতি ৫০০ জনে একটি কক্ষ নির্ধারণ করে মোট ভোটকক্ষ ধরা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এ সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে।

ভোটার তালিকা হালনাগাদ

  • খসড়া ভোটার তালিকা: মুদ্রণ ও প্রকাশ – ১ নভেম্বর
  • দাবি-আপত্তির আবেদন শেষ সময় – ১৬ নভেম্বর
  • আবেদন নিষ্পত্তির সময়সীমা – ১৭ নভেম্বর
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ – ১৮ নভেম্বর

৩১ অক্টোবর ২০০৭ বা তার আগে জন্মগ্রহণকারীরা এবার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। ২৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসে খসড়া তালিকার লিংক পাঠানোর কাজ শেষ করতে হবে।