tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ভারত শেখ হাসিনাকে নিয়ে কী ভাবছে, জানালেন ড. ইউনূস

ভারত শেখ হাসিনাকে নিয়ে কী ভাবছে, জানালেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারত সবসময় শেখ হাসিনাকে সমর্থন দিয়ে এসেছে। তিনি জানান, ভারত এখনও হয়তো আশা করছে, শেখ হাসিনা পূর্ণ গৌরব নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একজন বিজয়ী নেত্রী হিসেবে ফিরে আসবেন।

ডিজিটাল সংবাদমাধ্যম জিটিও‘র সাংবাদিক মেহদি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক এবং এ নিয়ে সম্ভাব্য উদ্বেগের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “বাইরের কিছু শক্তি তাকে (শেখ হাসিনাকে) দেশে ফেরাতে সহায়তা করবে বলে আমরা ধরে নিচ্ছি, তবে বিষয়টি নিয়ে আমরা সবসময় সতর্ক।”

প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সরাসরি যোগাযোগের বিষয়টি নিশ্চিত করে ড. ইউনূস বলেন, “আমি মোদির সঙ্গে কথা বলেছি। তাকে অনুরোধ করেছি, যদি হাসিনা ভারতে থাকেন, তাহলে যেন তিনি বাংলাদেশের রাজনীতি বা সরকারের বিষয়ে কোনো মন্তব্য না করেন।”

জবাবে মোদি বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কী বলা হচ্ছে, তা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেন না।

ড. ইউনূসের সাক্ষাৎকারে আরও উঠে এসেছে— জুলাই মাসের গণ–অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠন, শেখ হাসিনার ভারতে অবস্থান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু।

সূত্র: জিটিও