tanaka
প্রচ্ছদজাতীয়দেবী দুর্গাকে বরণ শেষে মহাসপ্তমী আজ

দেবী দুর্গাকে বরণ শেষে মহাসপ্তমী আজ

বিবার মহাষষ্ঠীর দিনে ভক্তরা মণ্ডপে মণ্ডপে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করেছেন। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের শুরু হয়। আজ সোমবার মহাসপ্তমী। এদিন সকালে দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাদি কল্পারম্ভ এবং সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। সনাতনী শাস্ত্র অনুযায়ী, মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজিত করা হয়। চক্ষুদানের পর ভক্তরা দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে আরাধনা করবেন। সকাল ৭টা ২৯ মিনিট ১৭ সেকেন্ডের মধ্যে মহাসপ্তমীর পূজা সম্পন্ন করতে হবে। আগামীকাল মঙ্গলবার মহাষ্টমী ও কুমারী পূজার আয়োজন রয়েছে।