tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকমৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯: থালাপতি বিজয়ের সমাবেশে ভয়াবহ পদদলন

মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯: থালাপতি বিজয়ের সমাবেশে ভয়াবহ পদদলন

ভারতের তামিলনাড়ুর থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। নিহতদের মধ্যে রয়েছে নয়জন শিশু। এই দুঃখজনক ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে এমন ভয়াবহ পদদলন ঘটল?

প্রতিবেদন থেকে জানা যায়, বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এই জনসমাবেশের আয়োজন করেছিল। সমাবেশটি স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিজয় পৌঁছান সন্ধ্যা সাড়ে ৭টায়। এর মধ্যে কয়েক হাজার মানুষ প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ছিলেন। দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত ভিড়ের মধ্যে খাবার ও পানির যথাযথ ব্যবস্থা ছিল না, যা পরিস্থিতিকে আরও করুণ করে তোলে।