tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিদুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা দিলেন তারেক রহমান

দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা দিলেন তারেক রহমান

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রাচীন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য হলো বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে গভীর বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। হিন্দু সম্প্রদায় যেন শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উৎসব উদযাপন করেন এবং একই সঙ্গে সম্প্রীতির মূল্যবোধ ছড়িয়ে দেন, এ আহ্বানও জানান তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) এক লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের সংবিধান ও রাষ্ট্রপ্রণীত আইন ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে তিনি পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমদের প্রতি অন্যায় বা নির্যাতন করে, আমি কেয়ামতের দিনে তার বিরুদ্ধে দাঁড়াবো।’

তারেক রহমান ফ্যাসিবাদী শাসনামলে শারদীয় উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার অপপ্রয়াসের কথা উল্লেখ করে বলেন, এ ধরনের পরিস্থিতি যেন আর তৈরি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান।

তিনি হিন্দু সম্প্রদায়কে উৎসব উদযাপনে উৎসাহ-উদ্দীপনা নিয়ে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের পাশাপাশি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।