শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ (২৮ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এ সময় তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার বিকাল ৫টায় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় নেতারা সঙ্গে থাকবেন।



