ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় এখন ‘হাতের নাগালে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সংঘাতের আরও বিস্তার ও প্রাণহানি এড়াতে তেহরানকে চুক্তিতে পৌঁছানোর পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘ইরানে আমাদের বিজয় হাতের নাগালে। কখন এবং কীভাবে এই সংঘাতের পরিণতি ঘটবে, তা অনেকটাই আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে এবং সম্ভাব্য প্রাণহানি এড়াতে যুক্তরাষ্ট্র যথেষ্ট সুযোগ তৈরি করছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে তেহরান সেই সুযোগ কাজে লাগিয়ে চুক্তিতে রাজি হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা ভালোভাবে সমাধানের চেষ্টা করছি এবং তাদের চুক্তিতে পৌঁছানোর সব সুযোগ দিচ্ছি। কিন্তু তারা এই সুযোগ গ্রহণ করবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।’
ইরান কেন এখনো চুক্তিতে রাজি হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ কেউ প্রশ্ন করেন, কেন তারা রাজি হচ্ছে না। তারা কি পাগল? হয়তো তাই।’
সূত্র: আনাদোলু এজেন্সি



