tanaka
প্রচ্ছদজাতীয়প্রধান উপদেষ্টা"ফেব্রুয়ারির নির্বাচন হবে গণতন্ত্রের নবযাত্রার সূচনা" — অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা”ফেব্রুয়ারির নির্বাচন হবে গণতন্ত্রের নবযাত্রার সূচনা” — অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে। তিনি এ নির্বাচনকে ‘ভিত্তি স্থাপনকারী’ নির্বাচন হিসেবে অভিহিত করেন, যা গণতান্ত্রিক রূপান্তরের পথে বাংলাদেশের যাত্রাকে আরও সুদৃঢ় করবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্যারিসের মেয়র আনে হিদালগোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। হোটেলভিত্তিক এই বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল—বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, খেলাধুলা ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন—প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসকে বিশ্বের বৃহত্তম সামাজিক ব্যবসার মঞ্চে পরিণত করতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি ভবিষ্যতের সব অলিম্পিক গেমস, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, কার্বন-নিউট্রাল করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্যারিসের মেয়র আনে হিদালগো এই সংকটময় সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রতি গভীর আস্থা প্রকাশ করে বলেন,

অধ্যাপক ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে, যা এই দীর্ঘস্থায়ী সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ ফেরাবে।

সাক্ষাৎকালে এসডিজি সমন্বয়ক ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।