দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭৩ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
দ্রুত একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। এখন ইনিংস সামাল দিতে বাকি ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে বাংলাদেশ।



