অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রশাসন। দেশটির মতে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সরকারি ফেসবুক পেজে এ সতর্কবার্তা প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, সীমান্ত সুরক্ষা জোরদারের মাধ্যমে বাস্তুচ্যুতি, শোষণ ও প্রাণহানির মতো ঘটনা রোধ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ অভিবাসন প্রতিরোধ সবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে।



