বলিউডের বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার আবারও নিজের বক্তব্যের কারণে আলোচনায় এসেছেন। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ সিনেমা, ছবির গান এবং ভগবান রামের ভাবাদর্শ নিয়ে কথা বলেন তিনি। এ সময় রামকে কোনো নির্দিষ্ট ধর্মের পরিচয়ে সীমাবদ্ধ না রেখে ভারতীয় সংস্কৃতি ও নৈতিকতার প্রতীক হিসেবে উল্লেখ করেন এই লেখক।
অনুষ্ঠানে জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়, তিনি রণবীর কাপুর অভিনীত নতুন ‘রামায়ণ’ সিনেমাটি দেখেছেন কি না। জবাবে তিনি জানান, এখনো ছবিটি দেখার সুযোগ হয়নি। তবে তার মেয়ে ও চলচ্চিত্র পরিচালক জোয়া আখতার সিনেমাটি দেখেছেন এবং বেশ প্রশংসা করেছেন।
মেয়ের মতামতের গুরুত্ব তুলে ধরে জাভেদ বলেন, জোয়া সহজে কোনো কিছুর প্রশংসা করে না। এমনকি আজ পর্যন্ত নিজের বাবার কাজেরও প্রশংসা করেনি। তাই মেয়ের কাছ থেকে ছবিটি সম্পর্কে ইতিবাচক মন্তব্য শোনার পর তার মনে হয়েছে, সিনেমাটি নিশ্চয়ই ভালো হয়েছে।
অনুষ্ঠানে ‘স্বদেশ’ সিনেমায় শাহরুখ খানের জন্য লেখা নিজের জনপ্রিয় ভজন ‘পল পল হ্যায় ভারি’ নিয়েও কথা বলেন জাভেদ। গানটির ‘মন সে রাবণ জো নিকলে, রাম উসকে মন মে হ্যায়’—এই পঙ্ক্তি মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিল। এ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়, নতুন ‘রামায়ণ’ সিনেমার গানগুলো কেন একই রকম প্রভাব তৈরি করতে পারছে না।
হাস্যরসের ছলে জাভেদ আখতার বলেন, ‘এর খুব সহজ উত্তর হলো—আমি একজন ভালো লেখক। তাই আমার লেখা লাইন মানুষের মন ছুঁয়ে যায়। এতে সমস্যা কোথায়?’ তার এমন মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে।
তবে পরে বিষয়টির দার্শনিক দিক ব্যাখ্যা করেন এই বর্ষীয়ান লেখক। এ সময় আবদুর রহিম খান-ই-খানার একটি দোহা উদ্ধৃত করে তিনি বলেন, রাম কেবল একজন ব্যক্তি নন; তিনি জীবনযাপনের একটি আদর্শ।
জাভেদের ভাষায়, ‘রাম কেবল একজন মানুষের নাম নয়। রাম একটি ভাবনা, রাম একটি নৈতিকতা, রাম জীবনযাপনের একটি পদ্ধতি এবং কিছু বিশেষ নৈতিক মূল্যবোধের প্রতীক। আমার এই কথা শুনে হয়তো অনেকেই অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু ভারতের প্রতিটি মানুষের রক্তে রাম রয়েছেন—তার ধর্ম বা মাজহাব যাই হোক না কেন, তার রক্তে রাম বর্তমান। তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি নন, তার চেয়ে অনেক বড়। তিনি জীবনযাপনের এক পথ।’
জাভেদের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ তার উদার দৃষ্টিভঙ্গি ও বক্তব্যের গভীরতার প্রশংসা করেছেন। অন্যদিকে কেউ কেউ তার নাস্তিক পরিচয় টেনে কটাক্ষও করেছেন।বলিউডের বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার আবারও নিজের বক্তব্যের কারণে আলোচনায় এসেছেন। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ সিনেমা, ছবির গান এবং ভগবান রামের ভাবাদর্শ নিয়ে কথা বলেন তিনি। এ সময় রামকে কোনো নির্দিষ্ট ধর্মের পরিচয়ে সীমাবদ্ধ না রেখে ভারতীয় সংস্কৃতি ও নৈতিকতার প্রতীক হিসেবে উল্লেখ করেন এই লেখক।
অনুষ্ঠানে জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়, তিনি রণবীর কাপুর অভিনীত নতুন ‘রামায়ণ’ সিনেমাটি দেখেছেন কি না। জবাবে তিনি জানান, এখনো ছবিটি দেখার সুযোগ হয়নি। তবে তার মেয়ে ও চলচ্চিত্র পরিচালক জোয়া আখতার সিনেমাটি দেখেছেন এবং বেশ প্রশংসা করেছেন।
মেয়ের মতামতের গুরুত্ব তুলে ধরে জাভেদ বলেন, জোয়া সহজে কোনো কিছুর প্রশংসা করে না। এমনকি আজ পর্যন্ত নিজের বাবার কাজেরও প্রশংসা করেনি। তাই মেয়ের কাছ থেকে ছবিটি সম্পর্কে ইতিবাচক মন্তব্য শোনার পর তার মনে হয়েছে, সিনেমাটি নিশ্চয়ই ভালো হয়েছে।
অনুষ্ঠানে ‘স্বদেশ’ সিনেমায় শাহরুখ খানের জন্য লেখা নিজের জনপ্রিয় ভজন ‘পল পল হ্যায় ভারি’ নিয়েও কথা বলেন জাভেদ। গানটির ‘মন সে রাবণ জো নিকলে, রাম উসকে মন মে হ্যায়’—এই পঙ্ক্তি মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিল। এ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়, নতুন ‘রামায়ণ’ সিনেমার গানগুলো কেন একই রকম প্রভাব তৈরি করতে পারছে না।
হাস্যরসের ছলে জাভেদ আখতার বলেন, ‘এর খুব সহজ উত্তর হলো—আমি একজন ভালো লেখক। তাই আমার লেখা লাইন মানুষের মন ছুঁয়ে যায়। এতে সমস্যা কোথায়?’ তার এমন মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে।
তবে পরে বিষয়টির দার্শনিক দিক ব্যাখ্যা করেন এই বর্ষীয়ান লেখক। এ সময় আবদুর রহিম খান-ই-খানার একটি দোহা উদ্ধৃত করে তিনি বলেন, রাম কেবল একজন ব্যক্তি নন; তিনি জীবনযাপনের একটি আদর্শ।
জাভেদের ভাষায়, ‘রাম কেবল একজন মানুষের নাম নয়। রাম একটি ভাবনা, রাম একটি নৈতিকতা, রাম জীবনযাপনের একটি পদ্ধতি এবং কিছু বিশেষ নৈতিক মূল্যবোধের প্রতীক। আমার এই কথা শুনে হয়তো অনেকেই অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু ভারতের প্রতিটি মানুষের রক্তে রাম রয়েছেন—তার ধর্ম বা মাজহাব যাই হোক না কেন, তার রক্তে রাম বর্তমান। তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি নন, তার চেয়ে অনেক বড়। তিনি জীবনযাপনের এক পথ।’
জাভেদের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ তার উদার দৃষ্টিভঙ্গি ও বক্তব্যের গভীরতা



