tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআদালতফরিদপুর-৪ থেকে ভাঙ্গা পৃথক করার দাবি, হাইকোর্টে রুল

ফরিদপুর-৪ থেকে ভাঙ্গা পৃথক করার দাবি, হাইকোর্টে রুল

ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলাকে আলাদা করে নতুন একটি আসন গঠনের বিষয়ে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বর্তমানে এই আসনের অন্তর্ভুক্ত রয়েছে ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, নির্বাচন কমিশন জাতীয় সংসদের আসন সীমানা নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে ফরিদপুর-৪ আসনে চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা (দুই ইউনিয়ন বাদে) অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়।

রিটে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত আইন, ২০২১-এর ৭ ধারা এবং সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।

ব্যারিস্টার পল্লব আরও জানান, ২০০৮ সালে ফরিদপুর-৪ ও ফরিদপুর-৫ আসন একত্র করে তিনটি উপজেলা নিয়ে একটি আসন গঠন করা হয়। কিন্তু রিট আবেদনকারীদের কেউ কেউ পূর্বের মতো পৃথক দুটি আসন পুনরায় চালুর জন্য আবেদন করলে, নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি।