tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনদর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা

দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের উন্মাদনা যেন দিন দিন বেড়েই চলেছে। গল্পের ভিন্নতা, শিল্পীদের সাবলীল অভিনয় আর একের পর এক নাটকীয় মোড়—সব মিলিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে নাটকটি। শুধু পাকিস্তানেই নয়, ভারত, নেপাল, বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে এর জনপ্রিয়তা। দর্শকদের বিপুল সাড়া বিবেচনায় নিয়ে এবার নাটকটির পর্বসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম রিভিউইটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাটকটির মোট পর্বসংখ্যা নিয়ে সম্প্রতি কথা বলেছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও। তার দেওয়া তথ্য অনুযায়ী, শুরুতে ‘দার-ই-নিজাত’ ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা ছিল। তবে দর্শকদের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন এনেছেন সংশ্লিষ্টরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নাটকটির পর্বসংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে।

নিজের ভ্লগে সোনিয়া রাও জানান, নাটকটি শিগগিরই শেষ হয়ে যাবে ভেবে যারা মন খারাপ করছেন, তাদের আপাতত হতাশ হওয়ার কারণ নেই।