tanaka
প্রচ্ছদখেলাবিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির শীর্ষ পদে আবারও জয় শাহ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দ্বিতীয় মেয়াদেও সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সচিব।

ইন্দোনেশিয়ার বালিতে বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর আজ তার পুনর্নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। 

২০২৪ সালের ২৭ আগস্ট প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। ওই বছরের ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন তিনি। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়ে ৩৬ বছর বয়সে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হয়েছিলেন জয় শাহ।

নতুন মেয়াদে ২০২৯ সাল পর্যন্ত জয় শাহর দায়িত্বে থাকার কথা। পুনর্নিয়োগের পর তিনি বলেছেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি সম্মানিত। পরিচালকদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। ক্রিকেটের বৈশ্বিক স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যাব।