tanaka
প্রচ্ছদরাজনীতিমোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবু গ্রেফতার

মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবু গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন অভিযোগে বা কী ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই লিটন মাহমুদ বাবুকে আদালতে হাজির করার কথা রয়েছে।