পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ন্যাটালি বেকারকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে হলে তাকে মার্কিন সিনেটের অনুমোদন পেতে হবে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ন্যাটালি বেকারের মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়েছে। প্রথমে সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটি তার মনোনয়ন পর্যালোচনা করবে। সেখানে সম্মতি মিললে বিষয়টি পূর্ণাঙ্গ সিনেটে ভোটাভুটির জন্য উপস্থাপন করা হবে।
পাকিস্তানে বর্তমানে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কোনো মার্কিন রাষ্ট্রদূত নেই। ফলে দেশটিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন বেকার। ২০২৫ সালের জানুয়ারিতে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে তৎকালীন রাষ্ট্রদূত ডোনাল্ড আর্মিন ব্লোমের মেয়াদ শেষ হলে এ দায়িত্ব পান বেকার।
এরও আগে ২০২৪ সালের আগস্টে পাকিস্তানে মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। ইসলামাবাদে আসার আগে ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের উপপ্রধানের দায়িত্ব পালন করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফরেন সার্ভিসে দীর্ঘ কর্মজীবন রয়েছে ন্যাটালি বেকারের। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন তিনি। তার অভিজ্ঞতার মধ্যে রয়েছে লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন।
এ ছাড়া দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের ইরান আঞ্চলিক উপস্থিতি কার্যালয়ের উপপরিচালক এবং কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর হিসেবেও কাজ করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিকটপ্রাচ্যবিষয়ক ব্যুরোর উত্তর আফ্রিকা বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বেকার।
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত লিবিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর ছিলেন তিনি। ওই সময় ওয়াশিংটন ও ত্রিপোলির মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ২০১১ সালের ফেব্রুয়ারিতে লিবিয়ায় বিপ্লব শুরু হলে নিরাপত্তাজনিত কারণে দেশটি থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হয়। সে সময় বেকারকেও লিবিয়া ছাড়তে হয়েছিল।
তার কর্মজীবনের শুরুতে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে কনস্যুলার কর্মকর্তা এবং তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে সাংস্কৃতিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
শিক্ষাজীবনে বেকার যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা এবং পাকিস্তানে বর্তমান দায়িত্ব পালনের কারণে দেশটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। তবে চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে এখন সিনেটের অনুমোদনই



