tanaka

চ্যাটজিপিটির পরামর্শে মৃগীর ওষুধ বন্ধ, তরুণীর মৃত্যু: ওপেনএআই ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির দেওয়া পরামর্শ মেনে মৃগী রোগের ওষুধ ধীরে ধীরে কমিয়ে একপর্যায়ে পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ...
প্রচ্ছদসারাদেশকেন্দুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল বাবা-ছেলের

কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল বাবা-ছেলের

নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি ও তার পাঁচ বছর বয়সি ছেলে। এ দুর্ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী ও আট বছর বয়সি মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাউড়িবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহমুদুল হক শাহীন (৪০)। তিনি কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক। দুর্ঘটনায় তার পাঁচ বছর বয়সি ছেলে রাজিনেরও মৃত্যু হয়েছে।

এ ঘটনায় শাহীনের স্ত্রী তুহিন আক্তার ও আট বছর বয়সি মেয়ে গুরুতর আহত হয়েছেন। অন্য মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন। তার নাম সাফিক মিয়া (৩৫)। তিনি নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে লাউড়িবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।