রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও রয়েছে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি। নিচে আজকের (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) দিনের উল্লেখযোগ্য কিছু কর্মসূচির তালিকা দেওয়া হলো:
খেলাফত মজলিস
- সমাবেশ
🕒 বিকাল ৩টা
📍 জাতীয় প্রেসক্লাবের সামনে
👉 সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বাংলাদেশ জামায়াতে ইসলামী
- বিক্ষোভ কর্মসূচি
🕟 বিকাল ৪টা ৩০ মিনিট
📍 বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট
👉 বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
ধর্ম বিষয়ক উপদেষ্টার কর্মসূচি
- ওয়াজ মাহফিল
🕡 সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
📍 বায়তুল মোকাররম জাতীয় মসজিদ
👉 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওয়াজ মাহফিলে অংশ নেবেন মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।



