চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশের ৯ জন পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের সরকারি চাকরি বিধিমালার ৪৫ ধারার আলোকে এ অবসর কার্যকর করা হয়েছে। নিয়ম অনুযায়ী তারা অবসর-সংক্রান্ত সকল সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন:
- এপিবিএনের কেএম আজিজুল ইসলাম
- সিআইডির মো. আবদুর রশিদ
- ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর
- সারদা পুলিশের আকবর আলী খান
- গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সিরাজুল হক শেখ
- এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি
- ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান
- চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান
- ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন



