সৌদি আরবে হুতিদের সর্বশেষ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে সৌদি আরব ও উপসাগরীয় অংশীদারদের প্রতি সংহতি প্রকাশ করেছে সংস্থাটি।
ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, হুতিদের এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও দুর্বল করছে, সহিংসতা বাড়িয়ে দিচ্ছে এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।
তিনি বলেন, ‘আমরা সৌদি আরব ও আমাদের উপসাগরীয় অংশীদারদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’
ফন ডার লেয়েন জানান, আগামী ২৪ অক্টোবর সৌদি আরবে ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নেতাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে স্থান পাবে।
ইইউর পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে সংস্থাটি।



