রাজধানীর উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে কুকুরটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ে। এ সময় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। নিরাপত্তাজনিত কারণে পরবর্তী সময়ে কিছু সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।
মোহসিন শেখ বলেন, পরে কুকুরটি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।



