tanaka
প্রচ্ছদইসলাম ও জীবনজাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, আজহারীকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার

জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, আজহারীকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার

মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামী আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সাক্ষাতের পর বিদায় নেওয়ার সময় আজহারীকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দেন জাকির নায়েক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাওলানা মিজানুর রহমান আজহারী। একই পোস্টে জাকির নায়েকের সঙ্গে তার সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেন তিনি।

পোস্টে আজহারী জানান, মালয়েশিয়ায় জাকির নায়েকের বাসভবনে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। বিদায়ের সময় জাকির নায়েক তাকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দেন।

সাক্ষাতের বিষয়টি জানিয়ে দেওয়া পোস্টের শেষদিকে বিশ্বের সব দায়ীর নিরাপত্তার জন্য দোয়া করেন আজহারী। তিনি লেখেন, ‘দুনিয়ার সব দায়ীদের আল্লাহ তায়ালা নিরাপদে রাখুন।’

প্রকাশিত ছবিতে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিতে আজহারীর হাতে একটি উপহারের প্যাকেটও দেখা গেছে।