দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতির বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৫২ জন খুলনা বিভাগের। এরপর বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯২ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৯০ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন পাঁচজনের মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে।



