tanaka
প্রচ্ছদজাতীয়পবিত্র মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মক্কাসহ সৌদি আরবের সব পবিত্র স্থান সুরক্ষায় দেশটির সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব পবিত্র স্থানের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষার প্রতি সব সময় পূর্ণাঙ্গ সম্মান প্রদর্শন করতে হবে এবং তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।

এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।