tanaka
প্রচ্ছদরাজনীতিসংকটাপন্ন মেঘমল্লার বসু, লাইফ সাপোর্টে চিকিৎসাধীন

সংকটাপন্ন মেঘমল্লার বসু, লাইফ সাপোর্টে চিকিৎসাধীন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি জানান, মঙ্গলবার থেকেই মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। পরে বুধবার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

হাসপাতাল পরিচালক বলেন, মেঘমল্লার বসু বেশ কয়েকটি ঘুমের ওষুধ সেবন করেছিলেন। মঙ্গলবার রাত থেকে তার শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকে। এ কারণে আইসিইউ থেকে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসা অব্যাহত রয়েছে এবং চিকিৎসকরা আশাবাদী বলেও জানান তিনি।

এর আগে সোমবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করেন পরিচিতরা। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার পাকস্থলী ওয়াশ করেন।

বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মেঘমল্লার বসু।